বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মোবাইল আউটফিটারস

৮ অক্টোবর, ২০১৯ ১২:০০  
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করল মোবাইল আউটফিটারস। ফলে এখন থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ তলার এ ব্লকের ৭৭ নম্বর শপে এখন থেকে মোবাইল আউটফিটারস আউটলেটে মোবাইল ফোনের ক্লিয়ার কোট, ফিউশন বাম্পার, স্টাইল স্কিন সংক্রান্ত সেবা পাবেন গ্রাহকরা। সোমবার (৭ অক্টোবর) নতুন এই আউটলেট উদ্বোধন করেন ল্যাভিশো লাইফস্টাইলের ফাউন্ডার সায়মা বিনতে ইলিয়াস। ল্যাভিশো লাইফস্টাইলের কো-ফাউন্ডার এ.কে.এম ফজলুর রহমান, মোবাইল আউটফিটারসের ব্র্যান্ড ম্যানেজার জিয়া মহিউদ্দীন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আউটলেটের ম্যানেজার নাহিদ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন এই আউটলেটে সব ধরনের সেবার ওপর মাস জুড়ে ২০% ছাড় ঘোষণা দেয়া হয়। পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা বা স্মার্ট ওয়াচের ৩৬০ ডিগ্রি ফুল বডি প্রটেকশন, ম্যাট অ্যান্ড অ্যান্টি গ্লেয়ার প্রটেকশন, বাম্পার, ফিউশন স্কিন প্রক্টেটরের সলিউশন দেয়া হবে। প্রসঙ্গত, বিশ্বের ৪৯টির বেশি দেশে ৭১০টির বেশি আউটলেট রয়েছে মোবাইল আউটফিটারসের।